,

দেশে আইসোলেশন বেড ৭ হাজার ৬৯৩

news-image

ডেস্ক রিপোর্ট : দেশের করোনা রোগীদের চিকিৎসায় নির্দিষ্ট হাসপাতালগুলোতে আইসোলেশন বেড রয়েছে ৭ হাজার ৬৯৩টি। এরমধ্যে ঢাকা মহানগর এবং ঢাকার বাইরের অংশ চট্টগাম, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও খুলনায় কোভিড-১৯ এর জন্য নির্দিষ্ট হাসপাতালগুলোতে এ শয্যা রয়েছে।

এরমধ্যে ঢাকা মহানগরীতে এক হাজার ৫৫০টি, ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে রয়েছে ছয় হাজার ১৪৩টি। এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।

বুধবার কোভিড-১৯ নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, আইসোলেশন শয্যা সংখ্যা প্রতিনিয়ত বাড়াচ্ছি, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। সরকারি স্থাপনাগুলোকেও আইসোলেশনের শয্যা হিসেবে ব্যবহারের প্রক্রিয়া চলছে। এসব হাসপাতালে মোট নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) শয্যা রয়েছে ১১২টি। একই সঙ্গে ডায়ালাইসিস শয্যা রয়েছে ৪০টি। তবে এসব বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, কোভিড-১৯ একটি নতুন ভাইরাস, এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে, কিন্তু যে স্বাস্থ্যবিধি দেয়া হচ্ছে, সেগুলো মেনে চলতে হবে সবার স্বার্থে। একজন থেকে আরেকজনের শারীরিক দূরত্ব হবে কমপক্ষে তিন ফুট। এই সময় গরম পানি খাওয়া ভালো।

এই সময় জানানো হয়, জরুরি অবস্থা না হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। আর এটা কেবল বাংলাদেশের জন্যই নয়, উন্নত বিশ্বেও এভাবেই কাজ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা