,

পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, করোনা আতঙ্ক

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাদুলিহারানিয়া গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বজলুর রহমান হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ। বুধবার (৮ এপ্রিল) ভোররাত ৪টার দিকে নিজ বাড়িতে মারা যান ওই বৃদ্ধ।

মৃত ব্যক্তির মেয়ে জামাই মিলন জানান, তার শ্বশুর গত ২৬ মার্চ ৪ মাস ধরে দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তাবলিগ জামাতে সময় লাগিয়ে বাড়িতে ফিরে আসেন। গত কয়েকদিন ধরে হালকা জ্বর ও গলাব্যথা ছিল এবং আজ ভোররাতে মারা যায়। তিনি আরো বলেন, তিনি তার শ্বশুরের জানাজায় যাবেন না, কারণ তিনি সরকারি চাকরি করেন।

ঘটনার বিষয়ে শাঁখারীকাঠী ইউনিয়ন চেয়ারম্যান আখতারুজ্জামান গাউস বলেন, মারা যাবার বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে টিএইচও, ওসি এবং ইউএনও সাহেবকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি।

মৃত ব্যক্তির নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে বলে জানান নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইসও ডা. ফজলে বারি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনার টেস্ট করতে প্রেরণ করা এবং উক্ত এলাকা লকডাউন করার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা