সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে আজও ৭৪৩ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুপুরী স্পেনে আবারো প্রাণহানি বেড়েছে। মঙ্গলবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো অন্তত ৭৪৩ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৮ জনে।

এর আগে সোমবার দেশটিতে করোনায় মারা যান ৬৩৭ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে মৃতের হার বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ। ইতালির পর বিশ্বের সর্বাধিক মৃত্যুর এই দেশটিতে গত ২৪ মার্চের পর সোমবার প্রাণহানি ছিল সবচেয়ে কম।

এছাড়া দেশটিতে করোনা সংক্রমণও বেড়েছে প্রায় ৪ দশমিক ১ শতাংশ; মোট আক্রান্ত ১ লাখ ৪০ ৫১০ জনে পৌঁছেছে। সোমবার দেশটিতে করোনা সংক্রমণ বেড়েছিল আগের দিনের তুলনায় ৩ শতাংশ।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় গিরোনার জোসেফ ট্রুয়েটা হাসপাতালের নার্স মারি অ্যাঞ্জেলস রদ্রিগেজ বলেন, গত দুই সপ্তাহ ধরে উল্লেখযোগ্যসংখ্যক রোগী কমে এসেছে। তারপরও হাসপাতালের আইসিইউতে রোগী এখনো বেশি। কারণ রোগীদের কমপক্ষে ১৪ দিন আইসিইউতে রাখা হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপের এই দেশটিতে লক ডাউন জারি করা হয়েছে। খাবার এবং ওষুধ কেনা ছাড়া দেশটির কোনো নাগরিকই গত ১৪ মার্চ থেকে বাড়িতেই বন্দি আছেন।

এদিকে, বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৭৯ হাজার ৫১৩ জন। আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৯৬ হাজার ৬৭৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৮ হাজার ৫০৮ জন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী