,

মাজেদের মৃত্যু পরোয়ানা জারি

news-image

নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ এন হেলাল উদ্দিন চৌধুরী এই পরোয়িানা জারি করেন।

এর আগে মাজেদকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে রাষ্ট্রপক্ষ আদালতে মাজেদের মৃত্যু পরোয়ানা জারির আবেদন জানায়। এরপর বিচারক মাজেদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলার রায় পড়ে শোনান এবং তাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মৃত্যু পরোয়ানা জারি করেন।

এ সময় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি আব্দুল্লাহ আবুসহ রাষ্ট্রপক্ষের একাধিক আইন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম কৌশলী মোশাররফ হোসেন কাজল জানান, আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। এই পরোয়ানা এখন জেল কর্তৃপক্ষ তাকে পড়ে শোনাবেন। পরে এই পরোয়ানা ঢাকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে এবং জেলা প্রশাসক আগামী ২৮ দিনের মধ্যে আবদুল মাজেদের দণ্ড কার্যকর করতে ব্যবস্থা নেবেন। সমকাল

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা