আমি একজন ইডিয়ট, বললেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস ছড়িয়েপড়া রোধে ঘোষিত লকডাউন লঙ্ঘন করে পরিবার নিয়ে গাড়ি চালিয়ে সৈকতে গিয়েছিলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। পরে সেই ভুল স্বীকার করে নিজেকে ‘ইডিয়ট’ বলেছেন তিনি।

এদিকে লকডাউন লঙ্ঘন করার দায়ে তার পদাবনতির কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান।

মঙ্গলবার তিনি বললেন, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। কারণ এখন এই পদত্যাগে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই ঝুঁকিতে পড়ে যাবে বলে তিনি আশঙ্কা করছেন।

লকডাউনের শুরুর দিকে নিজের পরিবারকে নিয়ে সৈকতে ঘুরতে গিয়েছিলেন ক্লার্ক। সামাজিক দূরত্ব বজায় রাখার নীতিকে তিনি তাচ্ছিল্য করেছেন।

ওয়েলিংটনে জাসিন্দা আর্ডান বলেন, সাধারণ পরিস্থিতিতে আমি তাকে বরখাস্ত করতাম। স্বাস্থ্যমন্ত্রী যে ভুল করলেন, তার কোনো অজুহাত নেই।

করোনাভাইরাসের এই সময়টিতে বরখাস্ত না করে মন্ত্রিসভায় পদমর্যাদার সবার নিচে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সহযোগী অর্থমন্ত্রীর দায়িত্ব থেকেও সরিয়ে দেয়া হয়েছে।

জাসিন্দা আর্ডান বলেন, আমি ভালো কিছু প্রত্যাশা করছি। নিউজিল্যান্ডের জন্য সেটাই করার চেষ্টার করছি।

নিজেকে ‘ইডিয়ট’ আখ্যায়িত করে এক বিবৃতিতে ক্লার্ক বলেন, লোকজন কেন আমার ওপর ক্ষুব্ধ, তা আমি বুঝতে পারছি।

করোনাভাইরাস প্রতিরোধে মার্চের শেষ দিকে চার সপ্তাহের জাতীয় লকডাউন ঘোষণা করে নিউজিল্যান্ড। এসময় শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ, ক্যাফে ও জিমসহ বিদেশি নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে স্বাস্থ্যমন্ত্রী এমন ভুল একবার করেননি। গত সপ্তাহে তিনি কাছাকাছি একটি পাহাড়ে গাড়ি নিয়ে বেড়াতে যান।

সেখানে ছবিও তোলেন। এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান বলেন, মানুষ প্রয়োজনে খোলা বাতাসে গাড়ি নিয়ে কাছাকাছি যেতে পারে। কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গা এড়িয়ে চলতে হবে।

লকডাউনের মধ্যে পরিবার নিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। জাসিন্দা বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে এ অপরাধের জন্য ক্লার্ককে বরখাস্ত করা হতো।

স্বাস্থ্যমন্ত্রী ক্লার্ক নিজের ভুল স্বীকার করেছেন। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব শুধু নিয়ম মেনে চলা না, অন্যদের সামনে দৃষ্টান্ত হিসেবে নিজের ভাবমূর্তিও তৈরি করা। এই সংকটের সময় আমি নির্বোধের মতো কাজ করেছি। আমি বুঝতে পারছি কেন মানুষ আমার ওপর ক্ষুব্ধ হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ