,

বরিস জনসনকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে

news-image

অনলাইন ডেস্ক : অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অক্সিজেনের ওপর রাত পার করলেন করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় তাকে লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় এবং শ্বাসকষ্ট দেখা দিলে পূর্ব সতর্কতা অবলম্বনেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে তাকে অক্সিজেন দেওয়া হলেও ভেন্টিলেটর লাগানো হয়নি। বরিস জনসনকে করোনা পজিটিভ হওয়ার ১০ দিন পর তার ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসা থেকে তাকে লন্ডনের হাসপাতালে নেওয়া হয়।

এদিকে বরিস জনসন অসুস্থ থাকায় পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।

গত ২৭ মার্চ নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করেছিলেন বরিস জনসন। এরপর থেকে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসাধীন ছিলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা