,

মানুষের প্রয়োজনে ছুটছেন সিলেটের এসপি ফরিদ

news-image

আশরাফ চৌধুরী রাজু, সিলেট : কখনো মাইক হাতে। নিজেও করেন জীবানু নাশ স্প্রে। হাতে খাদ্য সামগ্রী নিয়ে প্রান্তিক মানুষের দুয়ারে ছুটে চলা। সকাল থেকে রাত অবধি ব্যস্ত। তিনি সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন। বসে নেই তিনি। ছুটছে সিলেট জেলার সবখানেই। নিজে সক্রিয় থাকায় সিলেটের প্রতি থানার পুলিশও ব্যস্ত হয়ে পড়েছে। দুর্দিনে মানুষের পাশে দাড়াতে কাজ করে চলেছে পুলিশের সবার। মঙ্গলবার সিলেটের অবহেলিত জনপদ কোম্পানীগঞ্জ যান তিনি। অবহেলিত এলাকার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
করোনাভাইরাসে আতঙ্ক সবখানে। সিলেটে ঘরবন্দি মানুষজন। শহরের মানুষ সিলেটে সচেতন হলেও গ্রামের মানুষ তেমন ছিলেন না। এতে করে বিদেশ ফেরতদের নিয়ে সিলেটে আতঙ্ক দেখা দেয়। বিষয়টি প্রথমেই অনুধাবন করেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন। বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পুলিশ দিয়ে কাজ শুরু করেন। নিজেও ছুটে যান প্রবাসীদের বাড়ি বাড়ি। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করে। তার এই কাজ বাহবা কুড়ায় সবখানে। ‘ভালো’ আচরন দিয়ে তিনি প্রবাসীদের ঘরে রাখার ব্যবস্থা করেন। ফলে গ্রামে বসবাসকারী মানুষজন স্বস্তিতে বসবাস করেছেন। সিলেটে এখনো ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়ায়নি। মঙ্গলবার পর্যন্ত মাত্র এক জন করোনা ভাইরাস রোগির অস্তিত্ব মিলেছে। গ্রামেও এখনো স্বস্তি। পুলিশের কার্যক্রমের কারনে এমনটি হয়েছে জানিয়েছেন বিভিন্ন উপজেলার জনপ্রতিধিরা।

২৬ শে মার্চ থেকে ‘ঘুম হারাম’ হয়ে গেছে সিলেট জেলা পুলিশের। দিনে খাদ্য বিতরন, প্রচারনা, মাইকিং, জীবানু ছিটানো হচ্ছে। আর রাত হলেই নিরাপত্তা প্রদানে চলে টহল। পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএমও বসে নেই। সকাল হলেই তিনি প্রতিদিনই কোনো কোনো উপজেলায় ছুটে যান। খাদ্য সামগ্রী নিয়ে বিতরন করছেন সাধারন মানুষদের কাছে। জেলার ১৩ থানায়ই তিনি পর্যায়ক্রমে ভিজিট করছেন। বিশেষ করে অবহেলিত উপজেলাগুলোতে একাধিকবারও ছুটে যান। সিলেটে অনাহারে থাকা বেদে সম্প্রাদায়ের সাহায্যার্থে সবার আগে সক্রিয় হন এসপি ফরিদ উদ্দিন। কয়েক দিন আগে জৈন্তাপুরে তিনি অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন। এর মধ্যে জৈন্তাপুরের সারি এলাকায় নদী তীরবর্তী স্থানে ২০০ বেদে সম্প্রাদায় ছিলো অনাহারে। কোনো ত্রানই পাচ্ছিলো না তারা। এসপি ফরিদ উদ্দিন তাদের ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী পৌছে দেন। এরপর তিনি জেলার কয়েকটি উপজেলার অস্থায়ী ভাবে বসবাস করা বেদে সম্প্রাদায়ের কাছে খাদ্য সামগ্রী তুলে দেন।

শুক্রবার গোলাপগঞ্জের রানাপিং খলাগ্রামের মৎস্য পল্লী এবং উপজেলা ডাক বাংলা রোডে বেদে পল্লী এলাকায় জেলে, বেদে সম্প্রদায় সহ শারীরিক প্রতিবন্ধি ও দিনমজুর মানুষের মাঝে কোথাও ঘরে ঘরে গিয়ে কোথাও আবার সামাজিক দুরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ভর্তি পেকেট পৌছে দেন। পুলিশ সুপারের হাত থেকে খাদ্য সামগ্রী শুক্রবারেও পুলিশ সুপার কর্তৃক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্র্রী বিতরন দেখে অনেকেই পুলিশের প্রশংসা করেন। খাদ্য সামগ্রী বিতরন কালে হ্যান্ড মাইকে মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, ‘আপনাদের অনেক আত্মীয় স্বজন আমেরিকা লন্ডন সহ বিভিন্ন দেশে আছেন। করোনা পরিস্থিতিতে উনারা খুবই দুর্বিসহ জীবন যাপন করছে। বাংলাদেশে যেন এরকম দুর্বিসহ অবস্থা তৈরী না হয় সেজন্য সরকার ঘোষিত সময় পর্যন্ত সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন।’

এসপি ফরিদ উদ্দিন জানান- ‘পরিস্থিতি যাই হোক পুলিশ জনগনের পাশে আছে। সিলেটের সব থানা পুলিশ খাদ্য সামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। রাতে তারা টহল দিচ্ছে। এ কারনে মানুষ স্বস্তিতে আছে। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী কেউ যাতে না খেয়ে থাকে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। এছাড়া- খাদ্য সামগ্রী বিতরনে ভিড় না করার অনুরোধ জানিয়ে বলেন- পুলিশি সহায়তা চাইলে দেওয়া হবে। এরপরও সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা