ফাঁসির সেলে বঙ্গবন্ধুর খুনি মাজেদ

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত ) আবদুল মাজেদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ফাঁসির সেলে রাখা হয়েছে।

মঙ্গলবার রাতে মোবাইল ফোনে যুগান্তরকে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

মাহবুবুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর খুনের মামলায় সাজাপ্রাপ্ত আবদুল মাজেদকে কারাগারে নিয়ে আসার পরপরই যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করা হয়। পরে তাকে জেলকোড অনুযায়ী কয়েদির পোশাক পরিয়ে সরাসরি ফাঁসির সেলে রাখা হয়েছে।

তিনি জানান, যেহেতু এখন করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি রয়েছে- তাই তাকে আলাদা একটি সেলে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন সেলে মাজেদকে রাখা হয়েছে? এ প্রশ্নে জেলার নিরাপত্তার কারণ উল্লেখ করে বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে নিজ আবাসিক অফিস থেকে এক ভিডিও বার্তায় সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানান, বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি আবদুল মাজেদের দণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রক্রিয়া শেষ হলেই তার দণ্ড কার্যকর করা হবে।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন মাজেদ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছে। পরবর্তীতে আপিল আদালতে এ দণ্ড কনফার্ম (নিশ্চিত) হয়।

তিনি আরও বলেন, মঙ্গলবার ভোর রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। আদালতের আদেশে তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ