,

দেশে নতুন করে করোনায় মারা যাওয়া চারজনের বয়স কত?

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুবরণ করেছেন পাঁচজন। এদের মধ্যে মৃত্যুবরণকারীদের চারজন পুরুষ এবং একজন নারী। তাদের দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১ থেকে ৫০ জনের মধ্যে এবং ষাটোর্ধ দুজন। তাঁদের দুজন ঢাকার এবং বাকি তিনজন ঢাকার বাইরে বিভিন্ন জেলার।

আজ মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৬৪।

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন যে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাঁদের পুরুষ ২৮ জন এবং নারী ১৩ জন। বয়স বিবেচনায় ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে চারজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, এবং ষাটোর্ধ পাঁচজন।

ফ্লোরা জানান, আক্রান্তদের ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের, কুমিল্লার ১, কেরানীগঞ্জের একজন এবং চট্টগ্রামের একজন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৩৩ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা