,

করোনা বেশি ছড়িয়ে পড়লে মোকাবেলা অসম্ভব, বললেন স্বাস্থ্য মহাপরিচালক

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে তা মোকাবিলা করা সম্ভব হবে না বলে আশংকা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

স্বাস্থ্য অধিদফতরে রোববার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে ডিজি শঙ্কা প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, চীনের উহানে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে ওই সময়েই আমরা প্রস্তুতি নিতে শুরু করি। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা আমরা আস্তে আস্তে জানতে পারছি। প্রতিদিন, প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমরা আসলে জানি না এই পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে।

তবে এই সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে আমাদের প্রস্তুতিতে তা মোকাবেলা করা অসম্ভব বলে স্বীকার করেছেন স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক।

এ জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সচেতনতার কোনো বিকল্প নেই। সবাইকে যেভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে- সেভাবে তা মেনে চলতে হবে। প্রত্যেকের অধিকার আছে নিজেকে রক্ষা করা। কারও যদি সন্দেহ হয় আপনি আক্রান্ত, আপনারও দায়িত্ব আছে অন্যকে রক্ষা করার।

স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক বলেন, আমরা গত তিনমাস ধরে করোনাভাইরাস প্রতিরোধে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি। আমরা শরীরে ও মনে ক্লান্ত। এ অবস্থায় করোনা পরিস্থিতি কীভাবে মোকাবেলা করব- আমরা সে বিষয়ে কাজ করছি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা