,

আখাউড়া স্হলবন্দর দিয়ে ভারত থেকে ফিরে ৬ জন কোয়ারেন্টাইনে 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি। মঙ্গলবার  দুপুরে দেশে ফেরেন তারা। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ফেরা এসব বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখার জন্য বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতজুড়ে চলা লকডাউনের কারণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে ওই ছয় বাংলাদেশি নাগরিক আটকা পড়েছিলেন। পোসপোর্টের ঠিকানা অনুযায়ী তাদের মধ্যে তিনজনের বাড়ি ঢাকায়, একজনের কুমিল্লা এবং দুইজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। চেকপোস্টে তাদেরকে আখাউড়া উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশের প্রতিনিধিরা গ্রহণ করেন।

জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, দেশে ফেরা বাংলদেশি নাগরিকদের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে নিয়ম অনুয়ায়ী তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইনে থাকাকালে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় তাহলে আইসোলেশনে নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা