সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মডেলিং ছেড়ে করোনার চিকিৎসক

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে আবারও চিকিৎসা পেশায় ফিরলেন মিস ইংল্যান্ড- ২০১৯ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ভাষা মুখার্জি। দুই সপ্তাহ আইসোলেশনে থাকার পর পুরোনো পেশায় ফেরেন ভারতীয় বংশোদ্ভূত এই বাঙালি।

২৪ বছর বয়সী এ তরুণী সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চিকিৎসা পেশা থেকে দূরে সরে এসেছিলেন। ব্যস্ত সময় পার করছিলেন মডেলিং নিয়ে। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে বিবেক কড়া নাড়ে ভাষা মুখার্জির। তাই ফের নিজের আসল পেশায় ফিরে আসেন তিনি।

মিস ইংল্যান্ড- ২০১৯ শিরোপা জেতার আগে বস্টনের পিলগ্রিম হাসপাতালে কাজ করতেন ভাষা। করোনাভাইসাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করলে, তার সঙ্গে যোগাযোগ করে পিলগ্রিম হাসপাতাল। এ সময় ভারতে অবস্থান করছিলেন ভাষা। পরে ইংল্যান্ডে ফিরে পুরোনো কর্মস্থলে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। এর আগে ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকেন।

প্রাণের ঝুঁকি বেশি থাকলেও মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছেন এই সুন্দরী। মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভাষা তাদের বলেছেন, এরই মধ্যে তিনি কয়েকটি চ্যারিটি প্রতিষ্ঠান থেকে অ্যাম্বাসেডর হওয়ারও প্রস্তাব পান। কিন্তু তিনি সে পথে হাঁটেননি।

ভাষা বলেন, ‘আফ্রিকা, তুরস্ক, ভারত, পাকিস্তানসহ এশিয়ার আরও কয়েকটি দেশ থেকে চ্যারিটি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব পেয়েছি। আমার মনে হয়েছে মিস ইংল্যান্ডের খেতাব জেতার চেয়ে মানবতার জন্য কাজ করাটাই বড়।’

ইংল্যান্ডের ডার্বি শহরে বসবাস করেন ভাষা মুখার্জি। নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে একটি চিকিৎসা বিজ্ঞান, অন্যটি মেডিসিন ও সার্জারি বিষয়ে দুটি পৃথক ডিগ্রিও অর্জন করেন। তার জন্ম ভারতে। তার বয়স যখন ৯ বছর, তখন তার পরিবার পাড়ি জমায় ইংল্যান্ডে। মেডিকেলে পড়া শুরুর কিছুদিন পর মডেলিং শুরু করেন ভাষা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী