,

রংপুরে মজুদ রাখা ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ পণ্য জব্দ, আটক ১

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর বাবুপাড়ায় সরকারের দেয়া ন্যায্যমূল্যের খাদ্যপণ্য বিক্রি না করেঅবৈধভাবে মজুদ রাখার অভিযোগ একজনকে আটক করেছে ভ্রাম্যামান আদালত। এসময় গোডাউনে মজুদ রাখা বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয়।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে নগরীর বাবুপাড়ায় অভিযান চালায় ভ্রাম্যামান আদালত।
খোলাবাজারে বিক্রির জন্য সরকারের ওএমএস খাতের মাধ্যমে টিসিবির ন্যায্যমূলের বিপুল পরিমাণ সঠিকভাবে বিক্রি না করে গোডাউনে মজুদ করে রাখার অভিযোগে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় নগরীর বাবুপাড়ার আব্দুল খালেক মিয়ার গোডাউন থেকে বিপুল পরিমাণ ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, পেঁয়াজ জব্দ করা হয়। এসময় গোডাউন মালিক আব্দুল খালেককে না থাকায় তার কর্মচারী মোহাম্মদ সামিকে আটক করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান। তিনি বলেন, অভিযানের সময় গোডাউনে মজুদ করে রাখা পাঁচ লিটার সোয়াবিন তেলের ৫০টি কার্টুন, দুই লিটারের ৫৭টি কার্টুন, পঞ্চাশ কেজি চিনির ৪৭টি বস্তা, পঞ্চাশ কেজি ওজনের ১০টি মসুর ডালের বস্তা এবং পঁচিশ কেজি ওজনের ১৭ বস্তা পেঁয়াজসহ খোলা তেলের ২২০টি প্যাকেট জব্দ করা হয়। এসব পণ্যের অনুমানিক মুল্য প্রায় দুই লক্ষ টাকা। প্রতিটি পণ্যের গায়ে টিসিবির ষ্টিকার লাগানো আছে।

এদিকে সরকারের ন্যায্যমূল্যের এসব খাদ্যপণ্য বিক্রি না করে কেন মজুদ করে রাখা হয়েছিল এবং কারা এই অবৈধ কাজের সাথে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর