সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭০ হাজার ৫৯০ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯০ হাজারের কাছাকাছি মানুষ। তবে সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের সংরক্ষিত পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়।

ইতালি, স্পেন ও ফ্রান্সে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। দেশটিতে মারা গেছেন ১৫ হাজার ৮৮৭ জন। এরপর স্পেনে ১৩ হাজার ৫৫ জন এবং ফ্রান্সে মারা গেছেন ৮ হাজারের অধিক মানুষ।

ইউরোপজুড়ে মারা গেছেন ৪০ হাজারের বেশি মানুষ। যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডসহ অনেক দেশেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৩৮ হাজারের কাছাকাছি মানুষের দেহে কভিড-১৯ সংক্রমিত হয়েছে। সেখানে মারা গেছেন ৯ হাজার ৬৫৪ জন।

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশে উহান শহর থেকে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। দেশটিতে ৮২ হাজারের অধিক মানুষ আক্রান্ত হন এবং মারা যান ৩ হাজার ৩৩৫ জন। তবে এই মুহূর্তে চীনে করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী