,

রাজধানীর বাণিজ্য বিতান ও শপিংমল ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার আহ্বান

news-image

নিউজ ডেস্ক : করোনা ঝুঁকি এড়াতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রাজধানীর সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

ওই বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি তৌফিক এহসান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখা হবে। পরিস্থিতির ওপর ভিত্তি করে সরকার পরবর্তীতে নতুন কোনো নির্দেশনা দিলে ওই নির্দেশনাও কার্যকর হবে। এই সংকটময় পরিস্থিতিতে মহানগরের বিত্তবান ব্যবসায়ীরা নিজ নিজ এলাকায় অসহায়-দুস্থদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেন তৌফিক এহসান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা