দেশে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনাক্রান্ত ও মৃত্যু

news-image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জন। আর এই ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুবরণ করেছেন আর ৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যুবরণ করেছেন ১৩ জন। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।একদিনে ২৯ জন আক্রান্ত দেশে একদিনে সবচেয়ে বেশি সংখ্যাক আক্রান্তের সংখ্যা। এছাড়া একদিনে ৪ জন মৃত্যের সংখ্যাও একদিনে সর্বচ্চ।

আরও জানানো হয়, বর্তমানে সারা দেশের ১৪টি কেন্দ্রে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। এসব কেন্দ্রে গত ২৪ ঘণ্টায় ৩৬৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এদিকে গতকাল রবিবার (৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে সংক্রমিত রোগীর সংখ্যা ৪৬। এর মধ্যে ৩২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, রয়েছে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন। এ ছাড়া দুইজন রয়েছেন ষাটোর্ধ। সর্বশেষ আক্রান্ত ১৮ জনের মধ্যে পুরুষ ১৫ জন এবং তিনজন নারী। এদের মধ্যে ১২ জনই ঢাকার বাসিন্দা। বাকি ছয়জনের পাঁচজন নারায়ণগঞ্জে এবং মাদারীপুরে একজন। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১১ জন। এ ছাড়া ঢাকার বাসাবো এলাকায় এ পর্যন্ত চিহ্নিত হয়েছে ৯ জন রোগী। আর মিরপুর এলাকায় রয়েছে মোট ১১ জন।

এছাড়াও গতকাল পর্যন্ত জানা যায়, এখন পর্যন্ত রাজধানীর ২৯টি স্থানে ৫২ জন করোনা শনাক্ত হয়েছে। এলাকাগুলো হলো: বাসাবোয় ৯ জন; মিরপুরের টোলারবাগ ৬ জন; পুরান ঢাকার শোয়ারিঘাট ৩ জন; বসুন্ধরা ২ জন; ধানমন্ডি ২ জন; যাত্রাবাড়ী ২ জন; মিরপুর-১০ ২ জন; মোহাম্মদপুর ২ জন; পুরোনো পল্টন ২ জন; শাহ আলী বাগ ২ জন; উত্তরা ২ জন। রাজধানীর বাকি ১৮টি স্থানে একজন করে করোনা রোগী পাওয়া গেছে। এসব স্থানগুলো হলো, বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিনরোড, হাজারীবাগ, জিগাতলা, মিরপুর কাজীপাড়া, মিরপুর-১১, লালবাগ, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দু রোড ও ওয়ারি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ