,

রাজধানীর সবুজবাগে একই পরিবারের ছয়জন করোনা আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থানার নন্দিপাড়া এলাকায় একই পরিবারের ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, দেশে এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৮৮ জন করোনা রোগীর মধ্যে এই ছয়জন রয়েছেন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন, এক বৃদ্ধ দম্পতি, তাদের দুই মেয়ে ও দুই নাতনি করোনাভাইরাসে আক্রান্ত। দুই নাতনির মধ্যে একজনের বয়স আড়াই বছর ও অপরজনের বয়স ছয় মাস।

ওসি আরও জানান, ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধ সবুজবাগ থানাধীন নন্দিপাড়ার চার তলা একটি ভবনের তত্ত্বাবধায়কের কাজ করেন। গত ৩ এপ্রিল তার করোনা পরীক্ষা ফল পজিটিভ আসে। ওই রোগীর সংস্পর্শ থেকেই তার স্ত্রী আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, পরবর্তীকালে ওই পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। আজ আমরা জানতে পারি, তাদের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ওই পরিবারটির এক প্রতিবেশীরও কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

পুলিশ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওই ভবনের আশপাশের নয়টি ভবন লকডাউন করে রাখা হয়েছে। শুধু জরুরি প্রয়োজনে ভবনের বাসিন্দারা বাইরে যেতে পারবেন।

পুলিশ আরও জানায়, ওই পরিবারের শনাক্ত হওয়া প্রথম রোগী কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তা জানা যায়নি।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত শনাক্ত করোনাভাইরাসে আক্রান্ত ৮৮ জনের মধ্যে মারা গেছেন নয়জন। এখন পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা