শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে নাসিরনগরে মাস্ক,হ্যান্ডওয়াশ এবং সাবান বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নে শ্রমজীবী, চালক ও সাধারণ নারী-পুরুষের মাঝে মাস্ক, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরন করা হয়।

এসব বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ সদস্য ও ফান্দাউক ইউপির সাবেক চেয়ারম্যান হাজ্বী ফারুকুজ্জামান ফারুক।

এ সময় ফান্দাউক ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃ মুছন মিয়া মাষ্টার,ইউপি সদস্য জসিম মিয়া,যুবলীগ নেতা নুরুল হক ও ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরনকালে জেলা পরিষদ সদস্য হাজ্বী ফারুকুজ্জামান ফারুক বলেন করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলায় মাস্ক, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ করা হচ্ছে। সকলকে নিয়মিত মাস্ক, সাবান ব্যবহারে সচেতন হওয়ার পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন এবং সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলুন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ