সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কোন এলাকায় কতজন করোনা রোগী শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে আজ রোববার (৫ এপ্রিল) পর্যন্ত সারা দেশে ৮৮ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ৫২ জন্য। এই ৫২ ব্যক্তির বাস রাজধানীর ২৯টি স্থানে। আর বাকি লোকজন দেশের ১১ জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সারা দেশে ৮৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের জেলার নাম বলা হয়েছে। এর মধ্যে রাজধানীর ৫২ জনসহ ঢাকা জেলায় ৫৪ জন আক্রান্তের তথ্য দিয়েছে আইইডিসিআর। তবে সুনির্দিষ্টভাবে আক্রান্ত ৫২ জন কোথায় থাকতেন সেই এলাকার নাম বললেও ২ জন আক্রান্তের এলাকার নাম দেওয়া হয়নি।

রাজধানীর ২৯টি স্থানে ৫২ জন করোনা শনাক্ত হয়েছেন। স্থানগুলো হলো:

১. বাসাবোয়: ৯ জন।

২. মিরপুরের টোলারবাগ: ৬ জন।

৩. পুরান ঢাকার শোয়ারিঘাট: ৩ জন।

৪. বসুন্ধরা: ২ জন।

৫. ধানমন্ডি: ২ জন।

৬. যাত্রাবাড়ী: ২ জন।

৭. মিরপুর-১০: ২ জন।

৮. মোহাম্মদপুর: ২ জন।

৯. পুরোনো পল্টন: ২ জন।

১০. শাহ আলী বাগ: ২ জন।

১১. উত্তরা: ২ জন।

রাজধানীর বাকি ১৮টি স্থানে একজন করে করোনা রোগী পাওয়া গেছে। এ স্থানগুলো হলো বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিনরোড, হাজারীবাগ, জিগাতলা, মিরপুর কাজীপাড়া, মিরপুর-১১, লালবাগ, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দু রোড ও ওয়ারী।

করোনার হানা যে ১১ জেলায়

১. ঢাকা: ৫৪ জন ।

২. মাদারীপুর: ১১ জন।

৩. নারায়ণগঞ্জ: ১১ জন।

৪. গাইবান্ধা : ৫ জন।

বাকি ৭ জেলায় একজন করে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলাগুলো হলো গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, শরীয়তপুর, রংপুর ও চট্টগ্রাম।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী