,

রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত- ৫: হোম কোয়ারেন্টাইনে ৫১৬ জন

news-image

রংপুর ব্যুরো  : রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম সিদ্দিকী।

তিনি জানান, আজ রবিবার এই বিভাগের ৮ জেলায় মোট ৩ হাজার ৪৫৮ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ২ হাজার ৯৪২ জনকে। এখন হোম কোয়ারেন্টাইন আছেন ৫১৬ জন। যাদের মধ্যে গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন এ গেছেন ৫৮ জন। এরমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১০ জন, হাসপাতালের আইসোলেশনে আছেন ৪ জন, কোভিড-১৯ সনাক্ত হয়েছে গাইবান্ধায় ৫ জন।

তিনি আরো জানান, রোববার কোয়ারেন্টাইনদের মধ্যে রংপুরের ৪৮৪ জনের মধ্যে বর্তমানে ৭৬ জন, পঞ্চগড়ে ৬৯৯ জনের মধ্যে ৪০ জন, নীলফামারীতে ২৭৮ জনের মধ্যে ১৬ জন, লালমনিরহাটে ২০০ জনের মধ্যে ৪৮ জন, কুড়িগ্রামে ৩৪২ জনের মধ্যে৩০ জন, ঠাকুরগাওয়ে ৩০৯ জনের মধ্যে ৬৯ জন, দিনাজপুরে ৭৯৫ জনের মধ্যে ৭২ জন এবং গাইবান্ধায় ৩৫৫ জনের মধ্যে ১৯০ জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। বর্তমানে বিভাগটির ৮ জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশফেরত আরও ৫৮ জন। এ নিয়ে এই বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫১৬ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা