,

যুক্তরাষ্ট্রে সাবেক এমপি সিরাজুল ইসলাম মারা গেছেন

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে বসবাসরত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার যুক্তরাষ্ট্রের সময় সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সিরাজুল ইসলাম স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার সকাল ৭টায় সিরাজুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবা দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ অসুস্থবোধ করে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজুল ইসলামের ছেলে আরও জানান, বাবার জানাজার সময় এখনো নির্ধারণ হয়নি। লাশ দেশে আনার চেষ্টা চলছে।

সিরাজুল ইসলাম মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা থেকে তিনি ভোটের রাজনীতিতে আসেন। মহান মুক্তিযুদ্ধেও ছিলে তার অসামান্য অবদান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা