,

‘আমার বাড়িতে বাতি বন্ধ থাকবে না’

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির পর বর্ষীয়ান তারকা ও নির্মাতা অপর্ণা সেন সাফ সাফ জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে রবিবার বাড়ির বাতি বন্ধ রাখবেন না।

খ্যাতিমান অভিনেত্রী বলেন, “আমার বাড়িতে ৫ তারিখ লাইট বন্ধ থাকবে না। আমাদের এখন বাড়ি, দেশ অন্ধকার করার সময় নয়, মানবজাতির এই অন্ধকার সময়ে আরও একটা সূর্য চাই।”

প্রশ্ন ছুড়ে দিয়ে অপর্ণা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন করেছেন যেন তারা ৫ তারিখ করোনাভাইরাসের বিরুদ্ধে এই লড়াইকে সমর্থন জানিয়ে বাড়ির আলো নিভিয়ে রাখেন। আমরা কেন করব এটা?”

আরও বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি যা চলছে তাতে দেশের সরকার পুরোপুরি দায়ী। ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। এবং এটা একটা মস্ত বড় প্রহসন। দেশের বেশির ভাগ মানুষ জানেনই না, দেশের এহেন দুরাবস্থায় সরকার সার্বিয়াতে ৯০ টন করোনা টেস্টিং কিট সাপ্লাই করেছে। অথচ দেশের জনগণের গণ-টেস্টিং, যা ইতিমধ্যেই অন্যান্য করোনা আক্রান্ত দেশগুলিতে করানো হয়েছে, তা ভারতে করা হচ্ছে না শুধুমাত্র পর্যাপ্ত টেস্টিং কিটের অভাবে। বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে, তাদের কাছে পর্যাপ্ত কিট নেই।”

করোনাজনিত চলমান লডকডাউনে দেশবাসীর মনোবল বৃদ্ধিতে দিন দুয়েক আগেই নতুন ঘোষণা দেন মোদি। ৫ এপ্রিল দেশবাসীর কাছ থেকে ৯ মিনিট সময় চেয়েছেন তিনি। ঠিক রাত ৯টায় ঠিক ৯ মিনিটের জন্য ঘরের সমস্ত আলো নিভিয়ে নিজের বাড়ির বারান্দায় কিংবা ছাদে এসে প্রদীপ, মোমবাতি, মোবাইলের ফ্ল্যাশ অথবা টর্চের আলো জ্বালানোর আহ্বান জানান।

মোদি বলেন, “রবিবার রাতে এই কাজের মাধ্যমেই আমাদের প্রমাণ করতে হবে যে আমরা কেউ হেরে যাইনি। আমরা প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে থেকেও কারোর থেকে বিচ্ছিন্ন নই।”

হাততালির পর আলো জ্বালানোর এই আহ্বানে মোদিকে সমর্থন জানিয়েছেন বলিউডের একাংশ। কেউ বা আবার কটাক্ষ করতেও ছাড়েননি। এর মধ্যে সামনের সারিতে আছেন ‘থাপ্পড়’-খ্যাত তাপসী পান্নু।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা