,

যুক্তরাষ্ট্রের নতুন রেকর্ড, একদিনে প্রাণ গেল ১২২৪ জনের

news-image

একদিনে সর্বোচ্চ মৃত্যুতে নিজেদের রেকর্ডই আবার ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। করোনা আক্রান্ত হয়ে শনিবার দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২২৪ জন। এটি যুক্তরাষ্ট্র তো বটেই, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত যেকোনও দেশের জন্যই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।এর আগে, গত শুক্রবার ১ হাজার ৯৪ জনের মৃত্যুর রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র।

জন হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৮ হাজার ৪৯৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৭৬ জন।দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৬২৪ জন মারা গেছেন। নিউ জার্সিতে মারা গেছেন ৪৫৪ জন, মিশিগানে ২৫২ ও ওয়াশিংটনে ২০০ জন।যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের মধ্যে ১৪ হাজার ৯৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ৩১ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরইমধ্যে বিশ্বের অন্তত ১৮১টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ, মারা গেছেন ৬৪ হাজার ৭৭১ জন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লাখ ৪৬ হাজার ৮৮৬ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা