বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায়দের পাশে জাহানারা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের পরিচিত মুখ জাহানারা আলম। এই মিডিয়াম ফাস্ট বোলার দলকে এনে দিয়েছেন আনন্দের অনেক মূহুর্ত। ছিলেন টাইগ্রেসদের অধিনায়কও। আজ (পহেলা এপ্রিল) তার জন্মদিন। এমন দিনে অসহায়দের পাশে দাঁড়ালেন তিনি। করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের নিজ হাতে খাবার পৌঁছে দিলেন।

বর্তমানে করোনায় আক্রান্ত সারা পৃথিবী। এর প্রভাব পড়েছে বাংলাদেশও। চলমান সংকটময় পরিস্থিতিতে গরীব-অসহায় মানুষদের জীবন-জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। অধিকাংশ মানুষই দুবেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছে।

এমন জনগোষ্ঠীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নানা শ্রেণি পেশার মানুষ। জাতীয় দলের ক্রিকেটাররা এরইমধ্যে এক মাসের বেতনের অর্ধেক টাকা দিয়ে ফান্ড গঠন করেছেন। অন্যদের মতো দেশের এই অবস্থায় চুপ থাকতে পারেননি জাহানারাও।

তাই নিজের ২৭তম জন্মদিনে দরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তিনি। ঠিক কতজনকে খাওয়াচ্ছেন সেটা না বললেও নিজ হাতেই সবার কাছে খাবার পৌছে দিয়েছেন এই নারী ক্রিকেটার।

বুধবার নিজের ফেসবুকে এক পোস্টে জাহানারা এই বিষয়টি জানিয়ে লিখেছেন, ‘এটা কোন লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্যানুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে ১জন, ৫জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা