করোনায় মৃত্যুতে চীনকে ছাড়াল যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন। এদিকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা করোনাভাইরাসের উৎসভূমি চীনকে ছাড়িয়ে গেছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৮৯ জনের। আর এই মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। সর্বশেষ তথ্য অনুযাযী, করোনাভাইরাসে চীনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৫ জনের।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে, ১২ হাজার ৪২৮ জন। এর পরে রয়েছে স্পেন, দেশটিতে এই পর্যন্ত মারা গেছে ৮ হাজার ৪৬৮ জন।

গত বছরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। উহানে ভয়াবহ আকার ধারণ করার পর সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে প্রাণসংহারি এই ভাইরাসটি। ‘ওয়ার্ল্ডোমিটার’ কোভিড-১৯ রোগের বিশ্ব পরিস্থিতি নিয়ে সর্বশেষ যে তথ্য দিয়েছে, তাতে ২০২টি দেশ ও দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১৫১ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যেই সতর্ক করে দিয়ে বলেছে, করোনাভাইরাস মহামারির পরবর্তী কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র।

এদিকে, আগামী চার মাসে করোনাভাইরাস শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হতে পারে ৮১ হাজারের বেশি মানুষের। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল আগামী জুন মাস পর্যন্ত বাড়তেই থাকবে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিন-এর এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে বলে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ