,

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সন্দেহে সরকারি কর্মকর্তার বাড়িতে লাল পতাকা 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক সরকারি কর্মকর্তার বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পতাকা টাঙানো হয়। রাতে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন  বলেন, ওই কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগ সূত্র জানায়, ৮-৯ দিন আগে উপজেলার বাজারব্যবস্থা পর্যবেক্ষণে যান ওই কর্মকর্তা। এর এক থেকে দুদিন পর তিনি বাঞ্ছারামপুর উপজেলায় যান। মঙ্গলবার স্হানীয় জনপ্রতিনিধি  মাধ্যমে ওই কর্মকর্তা সম্পর্কে জানতে পারে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন ওই কর্মকর্তার বাড়িতে গিয়ে লাল পতাকা টাঙানোর ব্যবস্থা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছির উদ্দিন সরোয়ার  বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ দলের সঙ্গে কথা হয়েছে। উপজেলা পর্যায়ে করোনাভাইরাস পরীক্ষার কোনো কিট নেই। তাই বুধবার ঢাকা থেকে একটি দলকে উপজেলায় আনা হবে।

তারা ওই রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাবে। ৬-৭ দিন আগে ওই কর্মকর্তা তাঁর উপজেলার বাড়িতে আসেন। জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, সরকারি ওই কর্মকর্তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা