সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু ছাড়াল ৪১ হাজার, আক্রান্ত ৮ লাখ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত ৩ মাসে করোনার ছোবলে বিশ্বজুড়ে মৃত্যু ৪০ হাজার ছাড়াল। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৪১ হাজার ৩শ ২৮ জন প্রাণ হারিয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ৫ শ জনেরও বেশি।

এছাড়া মহামারী আকার ধারণ করা এ ভাইরাসে বিশ্বজুড়ে প্রায় সাড়ে ৮ লাখ লোক আক্রান্ত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ৫৪ হাজার ৮শ ৮৫ জনের নতুন আক্রান্তের ঘটনায় এ পর্যন্ত আক্রান্ত মোট ৮ লাখ ৩৯ হাজার ৫শ ৪৪ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের হিসেবে, ১ লাখ ৭৬ হাজার ৮৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠেছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৩১ হাজার ৪শ ৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক। যা আক্রান্তের শতকরা ৫ ভাগ।

প্রায় ২ মাসের বেশি সময় আক্রান্তের সংখ্যায় সবার উপরে ছিল চীন। তবে গত দু’সপ্তাহেই সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এপর্যন্ত মোট ১ লাখ ৭৮ হাজার ৬৫১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে সাড়ে ৩ হাজারেরও বেশি।

করোনায় গত এক মাসেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে এপর্যন্ত ১২ হাজার ৪২৮ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৭৯২ জন।

ভয়াবহ অবস্থা স্পেনেরও। দেশটিতে ৯৪ হাজার ৪১৭ জন আক্রান্ত ও ৮ হাজার ২৬৯ জন মারা গেছেন। চীনে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫১৮ জন, মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৫ জনের। এছাড়া, জার্মানি, ইরান, ফ্রান্স, যুক্তরাজ্যও ভয়াবহ করোনা মহামারিতে ভুগছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী