,

পুরান ঢাকায় ভবন লকডাউন

news-image

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার বেচারাম দেওড়ি এলাকার একটি ভবন লকডাউন করা হয়েছে। রজনী বোস লেনের রেজা ভবন নামের ওই ভবনটির গেটে লাল কাপড় দিয়ে প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভবনটির ভেতরে বসবাসরত একটি পরিবারের মা ও মেয়ের ১০ দিন ধরে সর্দি-কাশিসহ করোনাভাইরাসের নানা উপসর্গ দেখা দিয়েছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) উপসর্গের কথা পুলিশ জানালে তারা পরিবারটিকে কোয়ারেন্টাইনে করে রাখার নির্দেশ দেয়। আইইডিসিআর থেকে টেস্ট করার জন্য লোক পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। তিনি বলেন, ‘একটি ভবনের ৩৬ বছর বয়সী মা ও ১৫ বছর বয়সী মেয়ে কয়েক দিন ধরে সর্দি-কাশিতে ভুগছিলেন। পরিবারের অন্য সদস্যরা করোনাভাইরাস সন্দেহে পুলিশকে এই তথ্য জানান। আমরা আইইডিসিআরে যোগাযোগ করলে তারা বাড়িটিতে প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করতে বলেন। তাদের দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।’

ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘আমরা পরিবারটির কাছ থেকে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করছি। ওই পরিবারের কেউ দেশের বাইরে থেকে আসেনি। তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কি না সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। সতর্কতার অংশ হিসেবে তাদের হোম কোয়ারেন্টিন করা হয়েছে।’

মঙ্গলবার দুপুরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লোকজন এসে বাড়িটি লাল কাপড় দিয়ে চিহ্নিত করে দেয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা