রংপুর বিভাগের হোম কোয়ারেন্টাইনে ৩ হাজার ১১৫ জন : ১ হাজার ৯৪২ জনকে ছাড়পত্র

সোহেল রশীদ, রংপুর : রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আরও ১২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় ৩ জন, গাইবান্ধায় ৬ জন, কুড়িগ্রামে ৫, লালমনিরহাটে ১, দিনাজপুরে ১০২, ঠাকুরগাঁওয়ে ৩ জন রয়েছে। নীলফামারী এবং পঞ্চগড় জেলায় এ সময়ে কাউকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি।
আজ মঙ্গলবার পর্যন্ত নিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁঁিড়য়েছে ৩ হাজার ১শ ১৫ জনে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ও করোনা ভাইরাস সংক্রান্ত ফোকাল পার্সন ডাক্তার জওয়াহেরুল আলম সিদ্দিকী জানান, আজ মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে ১ হাজার ১৬০ জন এবং এপর্যন্ত ১ হাজার ৯৪২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া গাইবান্ধায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন সহ এই জেলায় ৪ জন এবং ঠাকুরগাঁওয়ে ৫ জনকে আইসোলেশনে এবং রাখা হয়েছে। এদের নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে বলে সূত্র জানায়।

বর্তমানে রংপুর বিভাগের ৮ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ১৬০ জন । এর মধ্যে রংপুর জেলায় ১১৪ জন, গাইবান্ধায় ২১২ জন, কুড়িগ্রামে ৭১, লালমনিরহাটে ১১৮, নীলফামারীতে ১২৭, দিনাজপুরে ২৯২, ঠাকুরগাঁওয়ে ১৩০ এবং পঞ্চগড় জেলায় ৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানাগেছে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সবাই এখন পর্যন্ত সুস্থ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ