কোয়ারেন্টিনে নেতানিয়াহু, উপদেষ্টা করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে সতর্কতামূলক কোয়ারেন্টিন শুরু করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ সোমবার তার এক উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হলে তিনি এ সিদ্ধান্ত নেন।

আনাদোলু এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু দ্বিতীয়বারের মতো করোনভাইরাস পরীক্ষা করবেন। পরীক্ষার ফলাফল না আশা পর্যন্ত তিনি কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

৭০ বছর বয়সী নেতানিয়াহু এর আগে পরীক্ষা করেছিলেন, কিন্তু তখন তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। আজ সোমবার তার সংসদ বিষয়ক উপদেষ্টা রিভকা পালুচের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর আবার পরীক্ষা করান এবং কোয়ারেন্টিনে যান নেতানিয়াহু। একই সঙ্গে তার ঘনিষ্ঠ উপদেষ্টারাও কোয়ারেন্টিনে থাকা শুরু করেছেন।

আজ পর্যন্ত ইসরায়েলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৪৩ জন তাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৮০ জনের অবস্থা গুরুতর।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ