করোনাভাইরাসের ভয়াবহতা সৌদিতে বেড়েই চলেছে

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে ক্রমশ বেড়েই চলেছে করোনাভাইরাসের ভয়াবহতা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে নতুন করে ৯৬ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন চার জন।

আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন বলে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই মুখপাত্র নতুন করে ৯৬ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, সৌদিতে এখন পর্যন্ত ১ হাজার ২৯৯ জনের মাঝে নিশ্চিত করোনার সংক্রমণ পাওয়া গেছে। ১২ জন বর্তমানে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন। ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন আট জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাসটির বিস্তার রোধে সরকার কর্তৃক জারি করা করোনাভাইরাস সাবধানতা মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া কারফিউয়ের সময় বৃদ্ধি করে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।

কারফিউ লঙ্ঘনকারীদের ১০ হাজার সৌদি রিয়াল (২ লাখ ২৭ হাজার ৫৯ টাকা) জরিমানার ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয়বার কেউ কারফিউ লঙ্ঘন করলে তাকে দ্বিগুন জরিমানা করা হচ্ছে।

এ ছাড়া করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশটিতে এর আগে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদসহ সব মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, রেস্টুরেন্টসহ জনসমাগমের সব স্থান বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সৌদি আরবজুড়ে ২১ দিনের কারফিউ জারি করেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ কারফিউ কার্যকর করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ