সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুটি দোয়া পড়তে বলল ইসলামিক ফাউন্ডেশন

news-image

নিউজ ডেস্ক : মসজিদে নামাজ, মুসল্লিদের সুরক্ষা বজায় রাখা এবং করোনাভাইরাস রোগীদের দাফন বিষয়ে সোমবার নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সাধারণ মানুষ, ইমাম, খতিব ও মসজিদ কমিটির জন্য এসব নির্দেশনা দিতে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা রবিবার ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে এক জরুরি বৈঠকে বসেন বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলমান মহামারি থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে লোকজনের প্রতি আহ্বান জানানো হয়।

সেই সঙ্গে সব গুনাহ ও অপরাধ থেকে বিরত থেকে বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা এবং সর্বদা দোয়া পড়তে বলা হয়।

দোয়া দুটি হলো – ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জলিমিন’ এবং ‘বিছমিল্লা হিল্লাযি লা ইয়াদুররু মা’আছমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিছছামায়ি ওয়া হুয়াছ ছামিয়ুল আলিম।’

যাদের মাঝে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে, যারা অসুস্থ, বৃদ্ধ বা যারা আক্রান্ত দেশ ও অঞ্চল থেকে এসেছেন তাদের মসজিদে না এসে বাসায় নামাজ পড়ার পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন।

তারা জানিয়েছে যে মসজিদে নিয়মিত আজান, ইকামত, জামাত ও জুমার নামাজ অব্যাহত থাকবে। তবে জুমা ও জামাতে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত থাকবে।

সব খতিব, ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটিকে পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং কার্পেট ও কাপড় সরিয়ে ফেলতে বলা হয়েছে।

হাদিসের বর্ণনা অনুযায়ী মহামারিতে মৃত মুমিন ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেন জানিয়ে ইসলামিক ফাউন্ডেশন বলে, ‘করোনায় মৃত ব্যক্তির কাফন, জানাজা ও দাফন যথাযথ মর্যাদার সঙ্গে করা জরুরি। করোনায় মৃত ব্যক্তির দাফনে সহযোগিতা করুন। তাদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ বা কোনোরূপ অসহযোগিতা করা শরিয়তবিরোধী ও অমানবিক।’

এ সংকটের সময়ে আল্লাহর রহমত লাভের উদ্দেশ্যে লোকজনকে দুস্থ ও অসহায়দের বেশি বেশি দান-সদকা করতে এবং নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে আহ্বান জানায় ফাউন্ডেশন।

সংস্থাটির মতে, গুজব মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই গুজব সৃষ্টি করা বা গুজবে বিশ্বাস করা পুরোপুরি বর্জন করতে হবে।

এসব নির্দেশনা প্রচার ও বাস্তবায়ন করতে দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, গণমাধ্যম, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়। খবর: ইউএনবি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী