,

শ্বাসকষ্টে নারীর মৃত্যু, হোম কোয়ারেন্টাইনে পরিবারের সদস্যরা

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় ৫৫ বছর বয়সী এক নারীর কাশি ও শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে।

সোমবার ভোর ৫টা ৫৫ মিনিটে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর পর এলাকায় উৎকণ্ঠা দেখা দেয়। মৃত নারীর স্বামীকে করোনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও রোগীর স্বজনরা জানান, সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় এক নারী উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের রোগী ছিলেন। কয়েকদিন ধরে তিনি সর্দি-কাশিতেও ভুগছিলেন। সোমবার ভোরে পরিবারের লোকজন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। ওখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, কর্তব্যরত চিকিৎসক তাদের জানিয়েছেন হাসপাতালে পৌঁছার আগেই ওই নারী মারা গেছেন।

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, মৃতের স্বামী জানিয়েছেন, তার স্ত্রী অতি উচ্চ রক্তচাপের রোগী এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। স্ত্রীর মৃত্যুর পর স্বামীকে করোনায় আক্রান্ত কি-না তা পরীক্ষা করতে সিলেটে পাঠানো হয়েছে। পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।

মৃত নারীর দাফন সম্পন্ন হওয়ায় তার কোনো পরীক্ষা করা যায়নি বলে জানান সিভিল সার্জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা