সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিশন সেভ বাংলাদেশ’ ভেন্টিলেটর তৈরিতে পাশে থাকবে

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত ভেন্টিলেটর তৈরিতে আর্থিক ও অন্যান্য সহযোগিতা দিয়ে পাশে থাকবে ‘মিশন সেভ বাংলাদেশ’।

এ বিষয়ে মিশন সেভ বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা ইমরান কাদির বলেন, ‘আমরা নিজেরাই একটা জরিপ চালাচ্ছিলাম, আসলেই আমাদের সবার মাঝে করোনা ভাইরাসের উপসর্গগুলো বাড়ছে কিনা বোঝার জন্য। আশার কথা হচ্ছে এখন পর্যন্ত আমাদের পরিচিত মানুষের মধ্যে ওই ধরনের উপসর্গ খুব কমই দেখা গেছে এবং কাউকে এখনো আমার জানা গণ্ডির মধ্যে পাইনি যাকে আমরা সাসপেক্ট করতে পারি করোনা ভাইরাসের জন্য।’

তিনি বলেন, ‘আমাদের আইসোলেশনের যে উদ্যোগ নেয়া হয়েছে সেটা অনেকাংশেই কাজ করেছে। এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত। কিন্তু এটা যদি আমরা কন্ট্রোলে না রাখতে পারি, তাহলে যেকোনো সময় এটা আবার বেড়ে যেতে পারে। এটা অনেকটা এটমবোম এর মত, যেকোনো সময় ব্রাস্ট হয়ে হয়ে গেলে বিপদ হয়ে যাবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

ইমরান কাদির বলেন, মিশন সেভ বাংলাদেশের পক্ষ থেকে আমরা সতর্কতার অংশ হিসেবে ভেন্টিলেটর নিয়ে কাজ শুরু করেছি। আল্লাহ না করুক কোনো কারণে এটা (করোনা পরিস্থিতি) যদি ভয়াবহ পর্যায়ে চলে যায়, তাহলে সবচেয়ে বেশি যে জিনিসটার ক্রাইসিস তৈরি হবে সেটা হচ্ছে ভেন্টিলেটর।

মিশন সেভ বাংলাদেশ ভেন্টিলেটর তৈরির উদ্যোগগুলোতে অর্থসহায়তা দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘যারা অল্প খরচে ভেন্টিলেটর বানানোর জন্য একটা ডেভলপমেন্ট ফেইজে অলরেডি চলে আসছে বা যারা একটা ভালো প্রোটোটাইপ দিতে পারবে তাদেরকে আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আমরা পাশে থাকব।’

সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিরূপ প্রভাব ফেলেছে মানুষের জীবনযাপনে। অন্য দেশের মতো এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশেও মানুষের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এমন পরিস্থিতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষের। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে ‘মিশন সেভ বাংলাদেশ’। শনিবার থেকে এ উদ্যোগে যুক্ত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন।

সেবা এক্সওয়াইজেড, সমকাল ও ডেইলি স্টারের এ উদ্যোগের পাশে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লি., ই কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম,

স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আরথমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল ও হরলিক্স। এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে ৪৭ লাখ ৮২ হাজার ৩১৬ টাকা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী