সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কেট বন্ধের সময়সীমা বাড়লো ৪ দিন

news-image

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব সুপার মার্কেট ও মার্কেট বন্ধ ঘোষণা করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে সার্বিক পরিবেশ এখনও অনুকূলে না আসায় আরও চারদিন সময় বাড়লো। দেশের সব মার্কেট বন্ধ থাকবে ৪ এপ্রিল পর্যন্ত।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভুইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।এর আগে গত ২২ মার্চ ৭ দিন (২৫ থেকে ৩১ মার্চ) সুপার মার্কেট ও মার্কেট বন্ধ ঘোষণা করে সমিতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভাইরাস সংক্রমণ এড়াতে ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৪ পর্যন্ত বাড়ানো হয়েছে সুপার মার্কেট ও মার্কেট বন্ধের সময়। তবে কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়া এবং মালিক, শ্রমিক ও কর্মচারীদের ভাইরাস সংক্রমণ এড়াতে প্রথমে সাতদিনের সিদ্ধান্ত হলেও পরিবেশ এখনও পুরোপুরি ইতিবাচক না হওয়ায় সময় বাড়ানো হয়েছে।

বর্ধিত সময় অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব মার্কেট বন্ধ থাকবে। তবে ওষুধ ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে। নিত্যপণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, কোনো অবস্থাতেই যেনো পণ্যের দাম না বাড়ানো হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী