সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাভি ‘তৈরি’ বার্সেলোনার কোচ হতে

news-image

স্পোর্টস ডেস্ক : এ বছরের শুরুতে বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন জাভি হার্নান্দেজ। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, সুযোগ পেলে ভবিষ্যতে দায়িত্ব নিতে চান। এবার নিজে থেকেই কাতালান ক্লাবটির দায়িত্ব নেওয়া আগ্রহের কথা জানালেন স্প্যানিশ তারকা।

এমনকি এটিও জানালেন, যদি দায়িত্ব পান তবে ন্যু ক্যাম্পে সবকিছু নতুন করে শুরু করতে চান তিনি। ড্রেসিং রুমের আশপাশে চান না বিষাক্ত পরিবেশ।

জাভি তার ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই পার করেছেন বার্সেলোনায়। ১৯৯৮ থেকে ২০১৫, বার্সার হয়ে এই সময়ে ৭০০ ম্যাচ খেলেছেন। এই সময়ে বার্সা জয় করে ৮টি লা লিগা শিরোপা, ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

শুরু ক্লাব ক্যারিয়ারই নয়, স্পেনের জার্সিতেও সফল জাভি। ২০১০ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তিনি। ছিলেন স্পেনের ২০০৮ ও ২০১২ ইউরো জয়ী দলেও।

গেল বছর কাতারের ক্লাব কাল সাদের হয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে একই ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব নেন জাভি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি এটা পরিষ্কার করতে চাই, আমি বার্সেলোনায় ফিরতে চাই। আমি সত্যিই এ ব্যাপারে খুব রোমাঞ্চিত।’

এখন যেহেতু আমি নিজেকে কোচিং করাতে দেখছি, আমি মনে করি এটা খেলোয়াড়দের কাছে পৌঁছে দিতে পারব। কিন্তু আমি এটা পরিষ্কার করতে চাই্। আমি নিজেকে শূন্য থেকে শুরু করে একটি প্রকল্পের মধ্যে দেখছি…।’

জানুয়ারিতে আর্নেস্তো ভালভার্দেকে বহিষ্কার করে আড়াই বছরের জন্য কিকে সেতিয়েনকে দায়িত্ব দিয়েছে বার্সা। আর্নেস্তোর জায়গায় জাভিকেই বসাতে তখন বেশ আগ্রহীই ছিল ক্লাবটি। কিন্তু জাভি তখন সেই দায়িত্ব নিতে চাননি।

বিষয়টি প্রকাশ্যে এলেও তা নিয়ে জাভির কোনো অনুযোগ নেই, ‘আমার দিক থেকে কোনো সমস্যা ছিল না। আমি কিছু লুকাতে চাইনি।’

‘যাদের ওপর আমার বিশ্বাস আছে আমি তাদের সঙ্গে কাজ করতে চাই। যাদের সাথে বিশ্বাস্যতা রয়েছে…। ড্রেসিং রুমের আশপাশে বিষাক্ত কেউ থাকতে পারবে না।’- যোগ করেন জাভি।

কিংবদন্তি ইয়োহান ক্রুইফ একবার ভবিষ্যদ্বাণী করেছিলেন, জাভি একদিন বার্সেলোনার প্রধান কোচ হবেন। সেই প্রসঙ্গে জাভি বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন যে তারা আমার খোঁজ করতে আসবে। এবং তিনি আমাকে কিছু উপদেশ দিয়েছিলেন।’

ক্রুইফ সম্পর্কে জাভি বলেন, ‘ফুটবল যদি ধর্ম হয়, তবে তিনি ছিলেন ঈশ্বর।’

জাভিকে নিয়ে করা ‘ফুটবল ঈশ্বর’র সেই ভবিষ্যদ্বাণী তো এত দিন সত্যি হয়েই যেত। এখন অবশ্য ভবিষ্যতের হাতেই তোলা তা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী