সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের কাছাকাছি চিকিৎসকদের রাখতে চায় সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসকদের হাসপাতাল কাছাকাছি রাখতে চাইছে সরকার। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের হাসপাতালের কাছে বসবাস করা জরুরি হয়ে পড়েছে বলেও মনে করছে স্বাস্থ্য সেবা বিভাগ।

সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে রোববার পাঠানো এক আদেশে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবেলায় ঢাকাসহ সব মহানগর, জেলা ও উপজেলা হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের হাসপাতাল সংলগ্ন স্থানে বসবাসের প্রয়োজন দেখা দিতে পারে। গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতাল সংলগ্ন স্থানে বসবাস করা আরও জরুরি হয়ে পড়েছে।

এতে বলা হয়, এমতাবস্থায় সরকারি হাসপাতাল সংলগ্ন কিংবা জেলা/উপজেলা সদরে সরকারি রেস্টহাউজ এবং অন্যান্য আবাসনসুবিধা চিহ্নিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগকে অবহিত রাখার জন্য জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ করা হলো।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী