,

বিজিএমইএ পিপিই রপ্তানিও করতে চায়

news-image

নিউজ ডেস্ক : করোনভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী পিপিই দেশের চাহিদা পূরণ করে রপ্তানি করতে চায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক রোববার এক বার্তায় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য বিশ্বের অন্যান্য অঞ্চলে পিপিই রপ্তানি করা। আমরা এটি খুব দ্রুত করতে চাই।’ খবর ইউএনবির।

কোভিড-১৯ মোকাবিলায় দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য সরকার নির্ধারিত মান অনুসরণ করে ইতিমধ্যে পিপিই তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পোশাক রপ্তানিকারকরা।

বিজিএমইএ প্রধান জানান, তারা ইতিমধ্যে আইএলও, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউনিসেফ ও অন্যান্য সংস্থার একটি জোটের সঙ্গে আলোচনা করেছেন। পিপিই উৎপাদন করতে বাংলাদেশে এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য তাদের কাছে সহায়তা চেয়েছেন।

তিনি বলেন, ‘তারা আমাদের ক্রয় ও প্রযুক্তিগত জ্ঞান শেয়ারে সহায়তা করবে। এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

আপাতত বিতরণের জন্য কমপক্ষে ২০ হাজার পিপিই তৈরি করার পরিকল্পনা করছে বিজিএমইএ। রুবানা হক জানান, ‘বর্তমানে বিজিএমইএ-র অনেক সদস্য পোশাক বিতরণ করছেন। আমরা কিছু পোশাক কিনে তহবিল দেওয়ারও পরিকল্পনা করছি। ফেব্রিক কারখানাগুলো যারা বিজিএমইএ-র সদস্য তারাও সংহতির লক্ষণ হিসেবে কম দামে ফেব্রিক বিক্রি করছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা