,

ছুটি বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী : লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির পরিস্থিতির ওপর নির্ভর করে চলমান ছুটি বাড়ানো হবে কি না এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার দুপুর ১২টার দিকে মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘৪ এপ্রিল আমাদের ছুটি শেষ হচ্ছে। আমরা পর্যবেক্ষণ করব, আপনারও করবেন, দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রীও করবেন। যদি কিনা এই ১০ দিনের মধ্যে আমাদের দেশের ও পৃথিবীর পরিস্থিতি মোটামুটি সহনশীল অবস্থায় আসে, ভালো আসে তখন এক ধরনের চিন্তা হবে। তখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দেব অবস্থা দেখে পদক্ষেপ নেওয়ার।’

‘সেটা (করোনাভাইরাসের প্রাদুর্ভাব) ওই সময় শেষ হয়ে যেতে পারে বা উনি যদি বাড়াতে চান সেটা চিন্তা-ভাবনা করে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত দেবেন’, বলেন জাহিদ মালেক।

দেশে গত ২৪ ঘণ্টায় আর কেউ করোনাভাইরাস সংক্রান্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ পর্যন্ত দেশে করোনা সংক্রমিত রোগী ৪৮ জনই। নতুন করে কারও মৃত্যুও হয়নি।

আজ দুপুর ১২টায় মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষ থেকে করোনাভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি জানাতে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা