,

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে আবার শুরু সেই হাসপাতাল নির্মাণের কাজ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আকিজ গ্রুপের উদ্যোগে চীনের আদলে হাসপাতাল নির্মাণের কাজ আবার শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর বাধার মুখে হাসপাতালটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হস্তক্ষেপে নির্মাণকাজ পুনরায় শুরু করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসপাতাল হলে এলাকার লোকের মধ্যে সংক্রমণ হবে- এমন একটা ভাবনা থেকে বিরোধিতা হয়েছিল। হাসপাতাল হলেও সংক্রমণ না হওয়ার সব ধরনের ব্যবস্থা যে নেওয়া হবে, তা সবাইকে বুঝিয়ে বলা হয়েছে। নির্ধারিত স্থানেই হাসপাতাল হবে।

মন্ত্রী বলেন, হাসপাতালের অনুমতি জন্য ক্যাবিনেট সেক্রেটারি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। অনুমোদনের প্রক্রিয়া শিগগিরই শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত যে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ ও গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রাজধানীতে ৩০১ শয্যার হাসপাতাল তৈরির কাজ শুরু হয়।

রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা টাওয়ারের পেছনে আকিজের নিজস্ব দুই বিঘা জমি এই হাসপাতালের জন্য বরাদ্দ দেওয়া হয়। সেখানে বিনা মূল্যে রোগীদের চিকিৎসা দেওয়ার কথা জানায় আকিজ। কিন্তু নির্মাণকাজ শুরু হওয়ার বিষয়টি জানাজানির পরই শনিবার বেলা একটার দিকে শ দুয়েক মানুষ এসে সেখানে বিক্ষোভ করে। স্থানীয় কাউন্সিলরও তাদের সঙ্গে ছিলেন। এ ঘটনার পর হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে শনিবার রাতেই হাসপাতালের কাজ আবার শুরু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর