,

কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী করোনা থেকে সেরে উঠেছেন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি ট্রুডো। স্থানীয় সময় শনিবার নিজেই এ তথ্য জানিয়েছেন সোফি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি এখন সুস্থ বোধ করছি।’ চিকিৎসক ও ওটোয়া জনস্বাস্থ্য বিভাগ থেকে তিনি ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছেন।

গত ১২ মার্চ কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর কার্যালয় থেকে সোফির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল। লন্ডন থেকে ফেরার পর করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। সেদিন থেকেই প্রধানমন্ত্রী ট্রুডো ও তার স্ত্রী আইসোলেশনে চলে যান। এর দুই সপ্তাহ পর নিজের সুস্থতার খবর দিলেন সোফি।

আইসোলেশনে থাকা অবস্থায়ও বাড়ির বাইরে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করেছেন ট্রুডো। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার স্ত্রী এখন ভালো আছেন।

এ দিকে কানাডার সবচেয়ে জনবহুল রাজ্য ওন্টারিতে জনসমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক জায়গায় ৫ জনের বেশি একত্র হতে পারবেন না। করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় সময় শনিবার থেকে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৫৫ জন। মৃত্যু হয়েছে ৬০ জনের। খবর: এবিসি নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা