১৪ শতাংশ কমেছে মোবাইল বিক্রি

news-image

প্রযুক্তি ডেস্ক : করোনাভাইরাসের প্রভাবে ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনের বিক্রি কমেছে ১৪ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে বিশ্বের অনেক অঞ্চলে করোনাভাইরাসের পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় স্মার্টফোনের বিক্রি আরও কমতে পারে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ফেব্রুয়ারি মাসে চীনে বিক্রয় কেন্দ্র বন্ধ রেখেছিলো অ্যাপলসহ অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান।

সরকারি তথ্যানুসারে ফেব্রুয়ারি মাসে চীনের মূল ভূখন্ডে পাঁচ লাখের কম আইফোন বিক্রি করেছে অ্যাপল।

চীনে এক বছর আগের চেয়ে ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনের বিক্রি কমেছে ৩৮ শতাংশ। মার্চ মাসের মাঝামাঝি বেশ কিছু বিক্রয় কেন্দ্র পুনরায় চালু হতে শুরু করায় স্মার্টফোনের বিক্রিও স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কাউন্টারপয়েন্টের জেষ্ঠ্য বিশ্লেষক জিন পার্ক বলেন, দক্ষিণ কোরিয়াতেও বিক্রি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে বিশ্বের অন্যান্য দেশে ‘পরিস্থিতি এখনও সবচেয়ে বাজে অবস্থার দিকেই যাচ্ছে।’

আরো অনেক দেশ অবরুদ্ধ করায় সরবরাহ চেইনের জটিলতায় পড়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ