,

করোনা: ১০ হাজার ছাড়াল ইতালিতে মৃতের সংখ্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করা মহামারি করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর মিছিল কোনোভাবেই থামছে না। শুক্রবার রেকর্ড মৃত্যুর (৯৬৯) পর শনিবারও তা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮৮৯ জন। দেশটির স্বাস্থ্য বিভাগের দেওয়া হিসাব অনুযায়ী, এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৩ জনে।

ইতালিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৮৪। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক। মোট চিকিৎসাধীন ৭০ হাজার ৬৫ জন।

গত একদিনে গোটা ইতালিতে যত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এরমধ্যে ৫৪২ জনই দেশটির উত্তরের অঞ্চল লোম্বার্ডির বাসিন্দা। ইতালিতে সবচেয়ে বেশি মানুষ এখানেই প্রাণ হারিয়েছেন। আজকের পাঁচ শতাধিকসহ অঞ্চলটিতে করোনাই আক্রান্ত হয়ে ৫ হাজার ৯৪৪ জন মারা গেছেন।

ইতালির ওই অঞ্চলের রাজধানী শহর হলো মিলান। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আরও ২ হাজার ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। লোম্বার্ডিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৯ হাজার ৪১৫ জন।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু