,

আরও খারাপ হবে পরিস্থিতি : বরিস জনসন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাস পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করে দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার যুক্তরাজ্যের প্রতিটি পরিবারকে চিঠি পাঠিয়ে তিনি এই বার্তা দেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী বরিস নিজেও করোনায় আক্রান্ত হয়ে এখন আইসোলেশনে রয়েছেন।

প্রধানমন্ত্রী বরিস জনসনের চিঠিতে জনগণকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ‘ভাল হওয়ার আগে পরিস্থিতি আরও খারাপ হবে’।

যুক্তরাজ্যে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও তিনি ওই চিঠিতে জানিয়েছেন।

ওই চিঠির সাথে প্রত্যেক ব্রিটিশ নাগরিককে বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত সরকারি নিয়মকানুন এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সম্বলিত লিফলেটও দেয়া হয়েছে। সরকারি পরামর্শের স্পষ্টতা নিয়ে সমালোচনার পর এই পদক্ষেপ নেয়া হয়।

ব্রিটেনের প্রায় তিন কোটি পরিবারকে ওই চিঠি পাঠাতে খরচ হয়েছে প্রায় ৫৮ লাখ পাউন্ড।

চিঠিতে প্রধানমন্ত্রী জনসন লিখেছেন: ‘শুরু থেকেই আমরা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছি। বৈজ্ঞানিক ও চিকিৎসা পরামর্শে আমাদের কিছু করতে বললে, আমরা তা অবশ্যই করবো।’

তিনি আরও লিখেন, ‘আমরা জানি পরিস্থিতি ভাল হওয়ার আগে আরও খারাপের দিকে যাবে। তবে আমরা সঠিক প্রস্তুতি নিচ্ছি। আমরা সবাই নিয়ম যত বেশি মেনে চলবো, তত কম জীবন হারাবো এবং ততো তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারব।’

প্রধানমন্ত্রী যখন সাধারণ নাগরিকদের এই চিঠি লিখছেন তখন শনিবার দেশটিতে আরও ২৫৪৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এটি সেখানে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দেশটিতে সবমিলিয়ে ১৭ হাজার ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া শনিবার করোনায় নতুন মৃত্যুর সংখ্যাতেও নতুন রেকর্ড হয়েছে যুক্তরাজ্যে। ওইদিন ২৬০ জন মারা গেছে। ফলে সেখানে মেটি মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০১৯য়ে।সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা