,

রংপুর মেডিকেলে একই পরিবারের তিন জনসহ ৫ জন করোনা ইউনিটে ভর্তি

news-image

রংপুর ব্যুরো : ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসা একই পরিবারের তিন জনসহ পাঁচ জনকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই ঠাকুরগাঁও জেলার চিলারাং গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আড়াই বছরের এক শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায়।

এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, ওই পরিবারের কর্তা ঢাকায় রেস্টেুরেন্ট ব্যবসা করেন। গত ১৩ মার্চ ঢাকা দক্ষিণ মাদারীপুরে পিকনিকে গিয়েছিলেন। সেখানে একজন জনশক্তি রপ্তানি ব্যবসায় জড়িত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এরপর থেকে জ্বরে সে আক্রান্ত হন। পরে তার স্ত্রী ও সন্তানও জ্বর ও প্রচন্ড বুকের ব্যথাসহ শ্বাসকষ্টে ভুগছিলেন।

ওই অবস্থায় শুক্রবার রাতে ঢাকা থেকে ট্রেনে করে ঠাকুরগাঁও এ আসেন। শনিবার বিকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হলে সিভিল সার্জনসহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যোগাযোগ করেন। পরে সন্ধ্যায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল ওই তিন জনসহ আগ থেকে আইসোলেশনে থাকা আরো দুইজনকে রংপুরে রেফার্ড করেন। অন্যদিকে আড়াই বছরের এক শিশুসহ স্বামী-স্ত্রী উভয়ই জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ পাতলা পায়খানা রোগে ভুগছেন। বিষয়টি গ্রাম জুড়ে জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়য়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই রোগীদের ভর্তির বিষয়টি নিশ্চিত করে রংপুরের জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায় জানান, আগামীকাল তাদের শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট আসার পর বোঝা যাবে তারা করোনা আক্রান্ত কিনা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা