,

ডিজনিল্যান্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় অবস্থিত ওয়াল্ট ডিজনির বিখ্যাত থিমপার্ক মঙ্গলবার খুলে দেওয়ার কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর দ্য হলিউড রিপোর্টার।

ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কভিড-নাইটিন সৃষ্ট অনিশ্চিত অবস্থায় তাদের কাছে অতিথি ও কর্মচারীদের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারের নির্দেশনা মেনে ডিজনিল্যান্ড রিসোর্ট ও ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সঙ্গে আরও জানানো হয়, বন্ধ থাকা অবস্থায় পার্কের কর্মচারীরা তাদের বেতন পাবেন। এমনকি ঘণ্টাভিত্তিক কর্মীদের ১৮ এপ্রিলের মধ্যে টাকা পরিশোধ করা হবে।

মূলত দুই পার্কের ইউনিয়ন লিডাররা নিজেদের উদ্বেগ উল্লেখ করে কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার পর এই খবর এলো।

এ দিকে লকডাউনজনিত পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের আরও কিছু থিম পার্ক একই ধরনের অনিশ্চিত পরিস্থিতিতে পড়েছে। আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। এ তালিকায় আছে ইউনিভার্সেল স্টুডিও’র পার্কও।

চলতি মাসের মাঝামাঝিতে বন্ধ হয়ে যায় ডিজনিল্যান্ড ও ইউনিভার্সেল স্টুডিও’র থিম পার্ক। ওই সময় জানা যায়, দুটি পার্কে ঘুরে যাওয়া এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। খবরটি প্রকাশ হতে তরিত্ব ব্যবস্থা নেন কর্তৃপক্ষ। আর বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঘর থাকার পরামর্শই দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা