,

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সমবেদনা

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনা মোকাবেলায় যুক্তরাজ্যের সাথে কাজ করতে প্রস্তুত আছে বাংলাদেশ। শনিবার জনসনের রোগ মুক্তি কামনা করে দেয়া এক চিঠিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

গণমাধ্যমের কাছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেওয়া শেখ হাসিনার এ চিঠির কথা জানান প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন আমরা সকলেই মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়া থেকে এবং প্রাণহানির বিরুদ্ধে আমাদের নিজস্ব লড়াই এবং চ্যালেঞ্জগুলোর সঙ্গে লড়ছি তখন আমি আপনার বিশেষ করে চূড়ান্ত লকডাউন, সমর্থনকারী আইন এবং আর্থিক উদ্দীপনাসহ যুক্তরাজ্যের জনগণকে করোনাভাইরাসের ধ্বংস এবং মৃত্যু থেকে রক্ষার জন্য আপনার সময়োচিত এবং গতিশীল নেতৃত্বের পদক্ষেপগুলোর অনুসরণ করছি।’

এই মারাত্মক ভাইরাস প্রতিরোধে তার সরকারের পদক্ষেপের বিস্তারিত বিবরণ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাপী এই মহামারি সম্পর্কে উদ্বেগকে অনুধাবন করে সরকার এই সংকটের শুরু থেকেই অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে।’

তিনি বলেন, ‘আমরা জানুয়ারি মাস থেকেই আক্রান্ত দেশগুলো থেকে আগত সন্দেহভাজনদের বিমানবন্দরে স্ক্রিনিং এবং সেইসাথে আলাদা কোয়ারেন্টাইন জোনের ব্যবস্থা করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ এর বিস্তার এবং এর বিভিন্ন ধরন মোকাবেলার জন্য একটি উচ্চক্ষমতা সম্পন্ন জাতীয় কমিটিসহ বিভিন্ন মাত্রার টাস্কফোর্স গঠন করা হয়েছিল। আমরা মনোনীত হাসপাতালগুলো প্রস্তুত করেছিলাম এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে সজ্জিত করেছি। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেই এবং সম্প্রদায়ের মাঝে এর বিস্তার রোধে সংক্রমজনিক অঞ্চলগুলোকে লকডাউন করে দিই এবং জনগণকে ঘরে থাকার পরামর্শ দেই।’

শেখ হাসিনা বলেন, ‘দীর্ঘদিনের কাঙ্ক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনকে কেন্দ্রে করে সকল জনসমাগম স্থগিত করে সরকার। সকল রাষ্ট্রীয় এবং সামাজিক পুনর্মিলনীও বাতিল করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা করোনাভাইরাসের বিস্তার রোধে এই মাসের ২৫ তারিখ থেকে জরুরি সেবাগুলো ছাড়া সকল সরকারি এবং বেসরকারি অফিস ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছি। আমাদের জনগণকে এই মারাত্মক ভাইরাস থেকে রক্ষার জন্য দল এবং সরকার উভয় পক্ষ থেকেই গণসচেতনতা চালিয়ে যাওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ সমস্ত প্রতিরোধমূলক পদক্ষেপের কারণে সরকার এ পর্যন্ত ৪৮টি করোনা আক্রান্তের ঘটনা শনাক্ত করেছে। যেখানে দুর্ভাগ্যজনকভাবে পাঁচটি মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ১৫ জন সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে।’

উল্লেখ্য, এর আগে শুক্রবার টুইটারে এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে ১৪ দিনের আইসোলেশনে রয়েছেন তিনি। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম সদস্য প্রিন্স চার্লস ও সে দেশের স্বাস্থ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা