,

গাইবান্ধায় আরও ২ জন করোনায় আক্রান্ত : সিভিল সার্জন

news-image

গাইবান্ধায় করোনা ভাইরাসে আক্রান্ত দুই আমেরিকা প্রবাসীর সংস্পর্শে আসা দুইজন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়াল চারজন।

নতুন করে আক্রান্ত এ দুই ব্যক্তি আমেরিকা প্রবাসী ওই নারীর ভাগ্নি (বোনের মেয়ে) ও জা (দেবরের স্ত্রী)। গাইবান্ধার সাদুল্লাপুরে এক বিয়ে বাড়িতে ও গাইবান্ধা শহরের নিজ বাড়িতে ওই দুই আমেরিকা প্রবাসীর সংস্পর্শে এসে তারা এ ভাইরাসে আক্রান্ত হন।

ডা. এবিএম আবু হানিফ  জানান, ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি প্রতিনিধি দল গত সোমবার গাইবান্ধায় এসে দুই আমেরিকা প্রবাসীর সংস্পর্শে আসা বেশকিছু ব্যক্তির নমুনা সংগ্রহ করে। ওইদিন রাতে প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে গাইবান্ধা ত্যাগ করে। পরে পরীক্ষা শেষে শনিবার (২৮ মার্চ) তারা (আইইডিসিআর) জানায়, তাদের মধ্যে মাত্র এই দুই জনের করোনা ভাইরাস ‘পজিটিভ’ এসেছে।

তিনি আরও জানান, শনিবার সকাল পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা ব্যক্তির সংখ্যা ২২৫ জন। এদের মধ্যে জেলার সুন্দরগঞ্জে ৫৮, গোবিন্দগঞ্জে ৫১, সদরে ৪২, ফুলছড়িতে ১০, সাঘাটায় ১৪, পলাশবাড়িতে ১৪, সাদুল্যাপুর উপজেলায় ২৭ জন রয়েছেন। তাদের ওপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১১ মার্চ সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামে এক বিয়েরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আমেরিকা থেকে আসা দুইজন আত্মীয় আসেন। তারা ওই বাড়িতে গত ১১, ১২ ও ১৩ মার্চ অর্ধশতাধিক লোকজনের সঙ্গে অবস্থান করেন। ১৪ মার্চ বিয়ের অনুষ্ঠান শেষে গাইবান্ধা শহরে নিজ বাড়ি চলে যান। এরমধ্যেই ২২ মার্চ আমেরিকা প্রবাসী ওই দুইজনের করোনা ধরা পড়ে। এ ঘটনার পর থেকে জেলা জুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা