,

ইউএনও লাঞ্ছিতদের বাড়ি গিয়ে ক্ষমা চাইবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বয়স্ক নাগরিকদের অপমানের অভিযোগে যশোরের মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাইয়েমা হাসানকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) সকাল পৌনে ১১টার সময় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসক মো. শফিউল আরিফ। এ ছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আহসানউল্লাহ শরিফী।

পরে ওই নারীকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনসচিব শেখ ইউসুফ হারুন। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে এই কর্মকর্তা আরো বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আচরণবিধি মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। সেই সঙ্গে লাঞ্ছিতদের বাড়ি গিয়ে ক্ষমা চাইতে ইউএনওকে (মো, আহসানউল্লাহ শরিফী) নির্দেশ দিয়েছেন জনপ্রশাসনসচিব।

উল্লেখ্য, যশোরের মণিরামপুরে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে সেই ছবি নিজ মোবাইলে ধারণের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এসিল্যান্ড সাইয়েমা হাসান। বিষয়টিকে দুঃখজনক ও অনভিপ্রেত আখ্যা দিয়ে ছবি ভাইরাল করেছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার চিনাঢোলা বাজারে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, এক বৃদ্ধ ভ্যানচালক এবং আরো দুই বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে ছবি তুলছেন সাইয়েমা হাসান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা