,

মানুষের অনুপস্থিতিতে কচ্ছপের রাজত্ব

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্ক এখন সারাবিশ্বেই। বিশ্বের বিভিন্ন দেশের মতো করোনার কারণে ভারতেও লকডাউন চলছে। এ কারণে রাস্তাঘাট, বাজার কিংবা সমুদ্র সৈকত, কোথাও নেই মানুষের ভিড়। আর এই সুযোগে ওড়িষার রুশিকুল্যা সমুদ্র সৈকত দখল করে নিয়েছে লাখ লাখ কচ্ছপ। তারা আসছে, ঘুরে বেড়াচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আবার ডিমও পাড়ছে। কেউ তাদের বাধা দেওয়ার নেই। তুলে নিয়ে যাওয়ার কেউ নেই। বিনাবাধায় সৈকতের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়াচ্ছে তারা। একেই বোধ হয় বলে কারও পৌষমাস, কারও সর্বনাশ! খবর জিনিউজের

সারা ভারতে করোনার কারণে লকডাউন চলছে। ২১ দিন মানুষের বাড়ি থেকে বের হওয়া বন্ধ। আর তাই পোয়া বারো পশুপাখিদের।

ওড়িষার বন দফতর জানিয়েছে, প্রায় সাত লাখ অলিভ রিডলেস (Olive Ridleys) কচ্ছপ নিয়মিত আসছে সৈকতে। মানুষের ভিড় এখন নেই। কোথাও মানুষের উপদ্রব নেই। এমন সুযোগে ডিম পাড়ছে কচ্ছপরা।

প্রতি বছর মার্চ মাস নাগাদ ওড়িষার গহিরমাথা এবং রুশিকুল্যা সমুদ্র সৈকতে আসে এই প্রজাতির কচ্ছপ। তবে কোনোবারই এত বেশি সংখ্যক কচ্ছপ আসতে দেখা যায় না। বনবিভাগের কর্মীদের ধারণা, এবার প্রায় ৬০ মিলিয়ন ডিম পাড়বে কচ্ছপরা। মানুষের অনুপস্থিতিতে নিজেদের বংশবৃদ্ধি করার সুযোগ ছাড়বে না তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা